আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ০৯:০৪, ২৯ মে ২০২০
নিজ দল থেকেই বহিস্কার হলেন মাহাথির মোহাম্মদ
নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকেই বহিষ্কার হলেন মাহাথির মোহাম্মদ।
নিজ হাতে গড়েছিলেন দলটি।এক সময় ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।সেই দল থেকেই বহিষ্কার হয়েছেন ৯৫ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়,গত ১৮ মে দলীয় গঠনতন্ত্র লংঘন করে সংসদের এক অধিবেশন চলাকালে তিনি বিরোধী ব্লকের সারিতে বসেছেন।ফলে মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
এই রাজনৈতিক দলটির সরকার বর্তমানে মালয়েশিয়ার ক্ষমতায় রয়েছে।যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।দীর্ঘদিনের ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের পর জোট ভেঙে গেলে মাহাথির মোহাম্মদ গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান।পরে মালয়েশিয়ার রাজপরিবার মুহিদ্দিন ইয়াসিনকে সেসময় প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কার করা হয়েছে।
নিজ দলের সরকারকে সমর্থন না দেওয়ায় মাহাথির ও তার ছেলে মুখরিজসহ আরও চার সদস্যকে বহিষ্কার করা হয়।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























