আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ২৯ মে ২০২০
এবার মৃতের দিক থেকে চীনকে ছাড়াল ভারত
ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সাথে মৃতের সংখ্যা বাড়ছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বর্তমানে শীর্ষ দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে ভারত।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৬৫ হাজার ৩৪৫ জনে গিয়ে দাঁড়িয়েছে। যাদের মধ্যে মোট ৪ হাজার ৭০৭ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৯ হাজার ৭১১ জন।
মৃতের দিক থেকে এবার চীনকে ছাড়িয়ে গেল দেশটি। চীনে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০৬ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন।
দেশটিতে বর্তমানে ৬৬ দিনের মতো লকডাউন চলছে। কিন্তু তাও করোনা বিস্তার রোধ করা যাচ্ছে না। ভারতে বর্তমানে কোয়ারেন্টাইনে আছে প্রায় ২৩ লাখ মানুষ। যা দেশটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের রিপোর্ট বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৬৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭৫ শতাংশে।
রাজধানী দিল্লিতে নতুন করে ১ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ২৮১।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৯৮। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৯৮২ জন।এদিকে, গুজরাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৭২ এবং মারা গেছে ৯৬০ জন।
আইনিউজ /এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























