ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ২৯ মে ২০২০

ব্রাজিলে করোনায় মৃত্যু ছাড়াল ২৬ হাজার

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে। প্রতিদিন দেশটির হাজার হাজার মানুষ করোনার প্রকোপে পড়ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন ২৬ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত  হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

যার ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জনে। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনার সাথে লড়াইয়ে হেরে মারা গেছেন ১ হাজার ১৫৬ জন।

এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন। বৃহস্পতিবারসহ টানা তিনদিন দেশটিতে দৈনিক এক হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন।

দেশটিতে ১ লাখ ৭৭ হাজার ৬০৪ জন সুস্থ হয়ে উঠার তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহে রাশিয়াকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশ হিসেবে নাম লেখায় ব্রাজিল।

এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) এক বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আগামী ৪ আগস্টের মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ২৫ হাজারের বেশি। এমনকি দেশটিতে সর্বোচ্চ ২ লাখ ২১ হাজার মানুষের মৃত্যুও হতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়