ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ২৯ মে ২০২০
আপডেট: ১১:২৩, ২৯ মে ২০২০

বিতর্কিত নিরাপত্তা বিল অনুমোদন দিলো চীনা পার্লামেন্ট

হংকংয়ের জন্য প্রস্তাবিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট।

কিছুদিন আগেই চীনের পার্লামেন্টে হংকংয়ের জন্য নতুন নিরাপত্তা বিলের খসড়া প্রস্তাব পেশ করা হয়েছিল।তখন বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।আর এবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস সেই বিতর্কিত বিলে সায় দিয়েছে।

চীনের প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং বলেন,“হংকংয়ের মানুষের জন্য এই বিল অত্যন্ত জরুরি ছিল।হংকংয়ের জন্য বরাবর এক দেশ দুই নীতি অবলম্বন করেছে চীন।নতুন আইনে সেই নীতিই আরও দৃঢ় হবে।”

নতুন আইনে দেশদ্রোহ, সন্ত্রাসবাদ কঠোর ভাবে দমন করার ইঙ্গিত দেওয়া রয়েছে।যা প্রকারান্তরে হংকংয়ের মানুষের স্বাধীনতা খর্ব করার আরও একটি উপায় মাত্র বলে মনে করছেন সেখানকার গণতন্ত্রকামী নেতানেত্রীরা।নতুন আইনের জোরে চীন প্রয়োজনে মূল ভূখণ্ড থেকে নিরাপত্তা বাহিনী পাঠাতে পারবে হংকংয়ে। 

এদিকে বিলটির বিরুদ্ধে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।বুধবার স্বায়ত্তশাসিত অঞ্চলটির রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।তাদের ওপর রাবার বুলেট ছুড়েছে পুলিশ।গ্রেফতার করা হয়েছে তিনশ’রও বেশি মানুষকে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে’বিক্ষোভের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথেও অনেককেই গ্রেফতার করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন,গত বছর হংকংয়ে চীনের প্রভাবের বিরুদ্ধে ও অধিকতর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ।ওইসব বিক্ষোভকারীদের টার্গেট করেই নতুন আইনটি তৈরি করা হয়েছে।

ওদিকে বুধবার হংকংকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের অভিযোগ,অঞ্চলটি আর বেইজিং থেকে স্বায়ত্তশাসিত নয়।মর্যাদা প্রত্যাহার করে নেওয়ায় অঞ্চলটির ওপর ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য সুবিধা বাতিলের সুযোগ তৈরি হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়