ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৯ মে ২০২০

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দাপটের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বব ওয়েটন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১১২ বছর। তবে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্রিটেনের নিউহ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরের বাসিন্দা ১১২ বছরের বব ওয়েটন পেশায় ছিলেন একজন শিক্ষক।

এর আগে জাপানের চিতেতসু ওয়াতানাব ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ। তার মৃত্যুর পর ফেব্রুয়ারি মাসে ১১২ বছর ১ দিন পূর্ণ করে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেসবুকে নাম তোলেন বব ওয়েটন।

বব ওয়েটনের তিন সন্তান রয়েছে। নাতি নাতনি ১০ জন আর প্রপৌত্র প্রপৌত্রী ২৫ জন। ব্রিটেনের ২৬ জন প্রধানমন্ত্রীর আসা যাওয়া দেখেছেন তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়