নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২৯ মে ২০২০
বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ছাড়াল
করোনাভাইরাস এখন সারাবিশ্বে তার রাজত্ব দেখাচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি। চীনে বর্তমানে ভাইরাসটির প্রকোপ নিয়ন্ত্রণে আনলেও বিশ্বের অন্যান্য দেশে এটি খারাপভাবে ছড়াচ্ছে।
বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ।শুক্রবার (২৯ মে) দুপুর ১ টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনু্যায়ী বিশ্বের ৫৯ লাখ ১০ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মৃতের তালিকায়ও যুক্ত হয়েছেন অনেক মানুষ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ১১৭ জন । করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৫ লাখ ৮৩ হাজার ৫৩০ জন।
আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তালিকায় তার পরেই আছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি।
আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলদেশের অবস্থান বর্তমানে ২২ তম স্থানে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০,৩২১ জন। মারা গেছেন ৫৫৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৮,৪২৫ জন করোনা আক্রান্ত রোগী।
সারাবিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্তের তালিকা বাড়ছেই। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা দ্রুতগতিতে আক্রান্ত করছে মানুষদের।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























