আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৭, ২৯ মে ২০২০
মক্কা ছাড়া সৌদি আরবের অন্যান্য মসজিদে রবিবার থেকে নামাজ আদায় শুরু
আগামী রবিবার থেকে সৌদি আরবের মক্কা ছাড়া অন্য শহরের মসজিদে আবার নামাজ আদায় শুরু হবে। সেই জন্য দেশটির ৯০ হাজারের বেশি মসজিদ জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
সৌদি সরকার জানিয়েছে আগামী ৩১ মে দেশটির যেসব অঞ্চলে কারফিউ ছিল তা শিথিল করা হবে। কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মতো কড়াকড়ি থাকবে না। তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। তবে মক্কা আগের মতোই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।
মুসল্লিদের করোনা থেকে দূরে থাকার পরামর্শ দিতে একাধিক ভাষার গণমাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছে সৌদি সরকার। বাড়ি থেকে বের হয়ে মসজিদে ঢোকার আগ পর্যন্ত কী কী করতে হবে বিজ্ঞাপনে সেসব বিষয়তুলে ধরা হচ্ছে।
বয়স্ক এবং শিশুদের বাড়ি থেকেই নামাজ আদায় করতে বলা হয়েছে। নির্দেশনাতে বলা হয়েছে, মসজিদে যারা যাবেন, তারা সবাই যেন ২ মিটার দূরত্ব বজায় রাখেন ।
পরবর্তীতে ২১ জুন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চাইছে সৌদি সরকার। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদেও নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
বর্তমানে দেশটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি দোকানপাটও খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে সেলুন, বিউটি পার্লার এবং খেলার মাঠ আগের মতোই বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উমরাহ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকছে।
সৌদি আরবে এখন পর্যন্ত ৮০ হাজার ১৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৪১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৫৩ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























