আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ২৯ মে ২০২০
আগামী ২ জুন থেকে ফ্রান্সের লকডাউন পরিস্থিতি আরও স্বাভাবিক হচ্ছে
ফ্রান্সে করোনাভাইরাসের প্রকোপ কমে যেতে শুরু করেছে । তাই দেশটির সরকার গত ২২ মে থেকে লকডাউন শিথিল করেছিল । এবার শিথিল হওয়া লকডাউন পরিস্থিতি আরও স্বাভাবিক করতে আগামী ২ জুন থেকে জনসাধারণের চলাফেরার জন্য আরও অনেক জনসমাগমের জায়গা খুলে দিচ্ছে ফ্রান্স সরকার।
বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সি কথা জানান। সেখানে তিনি বলেন, আগামী ২ জুন থেকে পার্ক এবং বাগান সমস্ত স্কুল ও কলেজ, যাদুঘর এবং মনুমেন্টস (দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক),বার এবং রেস্টুরেন্টসমূহ; অরেঞ্জ জোনে কেবলমাত্র টেরাসে, গ্রিন জোন এ পারফরম্যান্স হল এবং থিয়েটার, গ্রিন জোনের ক্যাম্পোজিটস,গ্রিন জোন এর সুইমিংপুল, জিমনেশিয়াম ও স্পোর্টস হল খুলে দেওয়া হবে।
শুধু তাই নয় আগামী ২২ জুন থেকে সিনেমা, সামার ক্যাম্পস,অরেঞ্জ জোনের পারফরম্যান্স হল ও থিয়েটার, অরেঞ্জ জোনের ক্যাম্পোজিটস, অরেঞ্জ জোনের সুইমিংপুল, জিমনেশিয়াম এবল স্পোর্টস হল খুলে দেওয়া হবে।
তবে আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে ফ্রান্স সংলগ্ন ইউরোপীয় ইউনিয়নের সীমান্তগুলো বন্ধ থাকবে। এদিকে ফ্রান্স সরকার নতুন একটি আইন পাশ করেছে৷ আইনে বলা হয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় কেউ যদি ব্যবহৃত মাস্ক বা হ্যান্ড গ্লাভস যত্রতত্র কেউ ফেলে দেন তাহলে তাকে ৩০০ ইউরো জরিমানা গুনতে হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























