ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ৩০ মে ২০২০

একমাসের বেশি সময় ধরে স্থানীয়ভাবে আক্রান্ত নেই ভিয়েতনামে

দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং হংকং এই তিনটি দেশ পেরেছে করোনাকে নিয়ন্ত্রণ করতে। খুব দ্রুতই দেশগুলো করোনার লড়াইয়ে সফল হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে আরও একটি সফল দেশ হচ্ছে ভিয়েতনাম। ৯ কোটি ৭০ লাখ মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি। দেশটিতে আক্রান্তের সংখ্যাও অনেক কম।

গত একমাসের বেশি সময় ধরে ভিয়েতনামে স্থানীয়ভাবে নতুন কোনো করোনা আক্রান্ত নেই। 

দেশটিতে এখন পর্যন্ত ৩২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যেই কেউই মারা যান নি। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন মাত্র ১ জন যিনি ছিলেন বহিরাগত।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশ মানুষই এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৭৯ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৪৯টি। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একজন।

করোনার প্রকোপের শুরুতেই দেশটি লকডাউন এবং সামাজিক দূরত্বে কড়াকড়ি আরোপ করেছিল যার ফলে এখন তাদের আক্রান্তের সংখ্যা অনেক কম।

বর্তমানে সেখানে কড়াকড়ি অনেকটাই শিথিল করা হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। স্কুলগুলোও পুনরায় চালু হয়েছে। জীবন-যাত্রাও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে সেখানে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়