আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৩০ মে ২০২০
আপডেট: ১৩:১০, ৩০ মে ২০২০
আপডেট: ১৩:১০, ৩০ মে ২০২০
ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত
ভারতে করোনা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দেশটিতে দ্রুত গতিতে করোনা বিস্তার করছে।
গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭ হাজার ৯৬৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৯৭১ জন।
ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৬২৭ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৬ হাজার ১৫৬। তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন।
ভারতে করোনা সবচেয়ে ক্ষতিগ্রস্থ করেছে মহারাষ্ট্র রাজ্যকে। সেখানে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮ এবং মারা গেছে ১১৬ জন। ফলে সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।
তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৪ জন। ফলে সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২০ হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে, তেলেঙ্গানায় শুক্রবার নতুন করে ১৬৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে চারজন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























