আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০০, ৩০ মে ২০২০
জাতিসংঘের ১৩৭ শান্তিকর্মী করোনা আক্রান্ত, মৃত্যু ২
নভেল করোনাভাইরাস হানা দিয়েছে জাতিসংঘে । সংস্থাটির ১৩৭ জন শান্তিকর্মী ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে মারা গেছেন দুইজন। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিষয়টি নিশ্চিত করেন।
আল জাজিরা জানান, মারা যাওয়া দুই শান্তিকর্মীই আফ্রিকার মালিতে কর্মরত অবস্থায় ছিলেন। জাতিসংঘে কর্মরত অবস্থায় করোনায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা। আক্রান্ত ১৩৭ জনের মধ্যে ৯০ জনই আফ্রিকার মালিতে কর্মরত।
তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন গুতেরেস। করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করে যাওয়া শান্তিকর্মীদের প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, সেবা, ত্যাগ ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তারা।
বিশ্বজুড়ে জাতিসংঘের ১৩টি মিশনে অন্তত ৯৫ হাজার নারী ও পুরুষ শান্তিকর্মী হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























