ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ৩০ মে ২০২০

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার

করোনার হটস্পট হয়ে উঠছে লাতিন আমেরিকা। লাতিন আমেরিকার মধ্যে আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে ব্রাজিল।

ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে করোনা আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাথে মৃতের তালিকাও।দেশটির প্রায় ১০ হাজারের মতো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ২২৭ জন। সাথে মারা গেছেন ৩৭১ জন। গত সপ্তাহ থেকে আক্রান্ত দ্বিগুন পেয়েছে দেশটিতে।

বর্তমানে মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৬২৭। এদের মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪১৫ জন। ইতোমধ্যেই সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ৬১০ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৫ হাজার ৬০২। অপরদিকে ৩৭৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

অন্যদিকে সোমবার থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার।

আইনিউজ /এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়