নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৪, ৩০ মে ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখের কাছাকাছি
চীনের উহান থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দিয়েছে। যার ফলে বিশ্বের প্রায় সাড়ে ৬০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
ভাইরাসটি চীন থেকে ছড়ালেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছে যুক্তরাষ্ট্রকে। ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। এর মধ্যে ১ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটিয়েছে ভাইরাসটি।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৭ লাখ ৯৩ হাজার ৫৩০ জন। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫৪২ জন।
দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৯ হাজার ৫৬৯ জন করোনা আক্রান্ত রোগী। বর্তমানে দেশটিতে করোনার এক্টিভ কেস ১১ লাখ ৬৯ হাজার ৪১৯ টি। আশঙ্কাজনক ভাবে আছেন ১৭ হাজার ২০৪ টি।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে আছে দেশটি। তালিকায় এর পরেই আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে ৪ লাখ ৬৮ হাজার ৩৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৭ হাজার ৯৪৪ জন।
মহামারী সৃষ্টিকারী এই ভাইরাসে বর্তমানে বিশ্বের ৬০ লাখ ৪৭ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন। করোনার সাথে লড়াই করে মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ১৪৯ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৭১ হাজার ৮২৮ হাজার।
আইনিউজ / এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























