ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ৩০ মে ২০২০

চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে পারে চীনা ভ্যাকসিন

করোনাভাইরাসের একটি ভ্যাকসিন বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছে চীন। চলতি বছর শেষ হওয়ার আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। এমনটাই চীনের সরকারি সম্পদ তদারকি ও প্রশাসন কমিশন (এসএএসএসি) শুক্রবার এক বিবৃতির মাধ্যমে  জানিয়েছে।

চীনের উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট করোনার ভ্যাকসিনটি তৈরি করেছে। এরই মধ্যে দুই হাজারের বেশি মানুষের শরীরে ভ্যাকসিনটির প্রয়োগ ও করা হয়েছে বলে জানিয়েছে এসএএসএসি।

শুক্রবার এসএএসএসি তাদের বলেছে বিবৃতিতে বলেছে, চলতি বছরের শেষের দিকে অথবা ২০২১ সালের শুরুতে বাজারজাত করার জন্য একটি ভ্যাকসিন প্রস্তুত হতে পারে।

সেখানে এসএএসএসি বলছে, বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টসের বছরে ১০ থেকে ১২ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির সক্ষমতা রয়েছে। 

বেইজিংয়ের জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাক তাদের তৈরি করোনার একটি ভ্যাকসিনের ৯৯ শতাংশ কার্যকর হবে বলে নিশ্চয়তা দিয়েছে। বর্তমানে তৈরিকৃত করোনা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে রয়েছে । গবেষকরা বলছেন, সিনোভ্যাকের তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনটি ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। এক হাজার স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের কাজ শুরু হয়েছে।

এই ধাপ সফল হলে তারা ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করবেন। তৃতীয় ধাপের এই পরীক্ষা যৌথভাবে চালানোর জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে সিনোভ্যাক।

চীনে এখন পর্যন্ত অন্তত পাঁচটি করোনা ভ্যাকসিন প্রথম ধাপের পরীক্ষা পেরিয়ে দ্বিতীয় ধাপে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব পরীক্ষার ফল জানা যাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়