ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ৩০ মে ২০২০
আপডেট: ২০:৫১, ৩০ মে ২০২০

করোনামুক্ত হয়েছে ইউরোপের দেশ মন্টিনিগ্রো

করোনাভাইরাস থেকে মুক্ত হলো ইউরোপের দেশ মন্টিনিগ্রো। বিগত টানা ২৫ দিন নতুন করে কোনা করোনা রোগী শনাক্ত হয় নি। যার ফলে দেশটিকে ‘করোনামুক্ত’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী । 

সারা বিশ্বের শক্তিশালী দেশগুলো যখন করোনার সাথে পেরে উটছে না তখন নিজেদের সাফল্যের জানান দিল বলকান অঞ্চলে আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের ছোট্ট এই দেশ।

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৭৫ দিন আগে। সরকারি হিসাব অনুযায়ী আড়াই মাসে সাড়ে ছয় লাখের বেশি জনসংখ্যার এই দেশটিতে মোট ৩২৪ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকি ৩১৫ জন এখন সম্পূর্ণ সুস্থ।

আগাম সতর্কতামূলক পদক্ষেপ এই মহামারির ব্যাপক সংক্রমণের হাত থেকে বাঁচিয়েছে দেশটিকে। বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরুতেই সব দেশীয় ও আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় মন্টিনিগ্রো। 

করোনা বিস্তারের শুরুতেই করোনা পরীক্ষা, সেলফ আইসোলেশন ও আক্রান্তের সংস্পর্শে আসাদের শনাক্তের পর সঙ্গরোধ করে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। করোনা সংক্রমণ কম থাকায় ৩০ মার্চ থেকে বিধিনিষেধ শিথিল করতে শুরু করে দেশটিতে। 

প্রধানমন্ত্রী দুস্কো মার্কোভিচ সংবাদ সম্মেলনে দেশকে সম্পূর্ণ করোনামুক্ত হিসেবে ঘোষণা করে বলেন, ‘মারাত্মক এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জিতে মন্টিনিগ্রো এখন ইউরোপের প্রথম ‘‘করোনামুক্ত’’ দেশে পরিণত হয়েছে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়