আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: ২২:১০, ৩০ মে ২০২০
ফিলিস্তিনি প্রতিবন্ধীকে ইসরায়েলি পুলিশের গুলি করে হত্যা
জেরুজালেমের এক ফিলিস্তিনি প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের পুলিশ।
প্যালেস্টাইনের আরব৪৮ সংবাদপত্রে বলা হয়েছে, ভুক্তভোগী আয়াদ আল-হালাক (৩২) পূর্ব জেরুজালেমের বাসিন্দা।
ইসরায়েলি গণমাধ্যম হার্তেজ জানিয়েছে, ৩২ বছর বয়সী আয়াদ আল-হালাক যেখানে মারা গেছেন তার কয়েক মিটার দূরে প্রতিবন্ধীদের একটি স্কুলে কাজ করতেন।
অটিজমে আক্রান্ত আয়াদের পরিবার জানিয়েছে, তাদের ছেলে নিরস্ত্র ছিল। সে কারো ক্ষতি করতে অক্ষম।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের দাবি, ‘টহলের সময় সন্দেহভাজনের হাতে পুলিশ পিস্তলের মতো সন্দেহজনক একটি বস্তু দেখতে পায়। থামতে বলার পর পুলিশ তাকে ধাওয়া করে। এসময় তার দিকে গুলিও ছোঁড়া হয়।’
প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে হার্তেজ লিখেছে, ওই ঘটনার পর পুলিশ আয়াদের বাড়ি তল্লাশি করে।
শুক্রবার ফাদি আদনান নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করে মারে ইসরায়েলি সেনারা। তিনি ওয়েস্ট ব্যাংক দিয়ে গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন।
ইসরায়েলের দাবি, ওই চালক তাদের চেকপোস্টে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন।
কাদিরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি স্ত্রী এবং সন্তানকে আনতে যাচ্ছিলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারে ইসরায়েলি সেনারা।
গাজা সীমান্তে গুলি চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলিরা। এ সময় গুলিবিদ্ধ একজন ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে হত্যা করা হয়!
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























