প্রকাশিত: ২২:৫৯, ৩০ মে ২০২০
এই মুহূর্তে এনআরসি ‘করছে না’ ভারত
যে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে কয়েক মাস আগে ভারত রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল তা এখনই করা হবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে শনিবার অমিত শাহ বলেন, ‘এখনই এনআরসি হচ্ছে না। যখন হবে সবার সঙ্গে আলোচনার পর হবে।’
অমিতের দাবি, এই নাগরিকপঞ্জি কারো নাগরিকত্বে প্রভাব ফেলবে না।
গত বছরের ডিসেম্বরে ভারতের সংসদে এনআরসি বিল পাস হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই এনআরসি এবং সিএএ কার্যকর হবে। আর সেটা হবে কালবিলম্ব না করেই। এরপরই ভারতজুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।
নতুন লোকসভা গঠনের সময় গত জুন মাসে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছিলেন, তার সরকার অগ্রাধিকারের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং এনআরসির কাজ শেষ করবে।
গত ১১ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব বিল (সিএবি) নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, সিএবি পাস হওয়ার পর সারা দেশে এনআরসি করা হবে। তিনি এ কথাও বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই দেশে এনআরসির কাজ শেষ হবে। এরপর সিএবি পাস হয়।
এর পরপরই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে রাজ্যে রাজ্যে।
গত ২২ ডিসেম্বর দিল্লি বিধানসভার নির্বাচনী প্রচার শুরু করে নরেন্দ্র মোদি রামলীলা ময়দানের জনসভায় দাবি করেন, এনআরসি নিয়ে কোনো আলোচনাই হয়নি। সারা দেশে কোনো বন্দীশিবিরও তৈরি করা হয়নি।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























