ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৩১ মে ২০২০

চীনের দাবি মাংসের বাজারটিও করোনার সাধারণ শিকার

সারা বিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাস ছড়িয়েছিল চীনের উহান শহর থেকে। অনেকেরই ধারণা ভাইরাসটি উহানের মাংসের বাজার থেকে বিস্তার লাভ করেছিল।

কিন্তু চীনের শীর্ষস্থানীয় কর্মকর্তা বলছেন অন্য কথা। এখনো সেই মাংসের বাজারটি নিয়ে দ্বিধায় রয়েছেন তারা।

দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু বলেন, ‘নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে আমরা শুরুতে বাজারকে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে বাজারটিও ভাইরাসের সাধারণ শিকার।'

তিনি বলেন, ওই বাজারটি গত ডিসেম্বরে চীন সরকার পরিষ্কারের পর বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিকবার মহামারীর সৃষ্টির পেছনে এই বাজারকে দায়ী করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভাইরাসটি ওই বাজারের পাশে একটি ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে। এটি মানবসৃষ্ট কি না, তা নিয়ে তদন্তেরও ঘোষণা দিয়েছেন তিনি। আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে অনেক দেশ চীনের কাছে ভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে নিশ্চয়তা চাইছে।

গাও ফু জানান, নতুন ভাইরাসটি প্রাণী থেকে ছড়াতে পারে। এখন তিনি বলছেন, প্রাণীর নমুনায় এই ভাইরাস পাওয়া যায়নি! তার দাবি, শুধুমাত্র ড্রেনের ময়লার মতো প্রাকৃতিক নমুনায় পাওয়া গেছে।

ল্যানসেটের একটি গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের প্রথম ৪১ জন করোনা রোগীর অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছেন ওই বাজার থেকে।

আমেরিকা-ভিত্তিক আরেকটি গবেষণায় বলা হয়েছে , ওই বাজারটিতে কোনো আক্রান্ত ব্যক্তি প্রবেশের পর ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে।

আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ছড়িয়েছে বাদুড় থেকে। অনেকেই করোনার উৎপত্তি নিয়ে মত দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউই শতভাগ নিশ্চিত হতে পারেন নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়