আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ৩১ মে ২০২০
ভারতে একদিনে ৮ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত
ভারতে করোনা আক্রান্তে প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙ্গছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৩৮০ জন করোনা শনাক্ত হয়েছেন।সাথে মারা গেছেন ১৯৩ জন।
যার ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ১৪৩ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৬ জনে।
ভারতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে সিনেমা হল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিমান চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
দেশটিতে কারফিউয়ের সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়সীমা কমিয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
গেছে এক সপ্তাহে দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিনে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে ভারত।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























