আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ৩১ মে ২০২০
জুনে অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলন পিছিয়ে নেওয়ার ঘোষণা
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলন পিছিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেইসময় জানান আগামী সম্মেলনে নিয়মিত সদস্যদের পাশাপাশি আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হবে।
শনিবার ফ্লোরিডার কেপ কার্নিভালে স্পেসএক্স-নাসার রকেট উড্ডয়ন দেখে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘এটি পিছিয়ে দিচ্ছি। কারণ, মনে হয় না বর্তমান বিশ্বে যা ঘটছে, জি৭ হিসেবে তা ঠিকভাবে উপস্থাপন করতে পারবে।’
যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অংশগ্রহণে ১৯৭৫ সাল থেকেই নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে জি৭ সম্মেলন। পরে এর সঙ্গে যোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নও।
ট্রাম্প আরো বলেন, এবারের সম্মেলনে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও আমন্ত্রণ জানানো হবে।
গত বছর ফ্রান্সে অনুষ্ঠিত সম্মেলনেও অস্ট্রেলিয়া, চিলি, মিসর, ভারত, ইরান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও স্পেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ।
অনেকেই আশ্চর্য হয়েছেন ট্রাম্পের জি৭ সম্মেলন পিছিয়ে দেয়ার ঘোষণায়। কেননা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখাতে এ সম্মেলন আয়োজন নিয়ে বেশ আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বেশ কয়েকটি দেশের সরকারপ্রধান মহামারির মধ্যে সম্মেলনে যোগ দিতে অনীহা প্রকাশ করায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























