ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ৩১ মে ২০২০
আপডেট: ১৫:৪৫, ৩১ মে ২০২০

করোনা মহামারি নিয়ন্ত্রণে সফল থাইল্যান্ড

করোনা মহামারি নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য দেখালো থাইল্যান্ড।গত ৫ মাসে আক্রান্ত ৩০৮১ মৃত ৫৭।

করোনা মহামারি নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য দেখিয়েছে থাইল্যান্ড। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গত পাঁচ মাসে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ৩০৮১ জন মানুষ, মারা গেছেন ৫৭ জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র চারজন।ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮১ জন,নতুন করে আর কোনো রোগীর মৃত্যু ঘটেনি।নতুন শনাক্ত চারজন রোগীই বহিরাগত।তারা সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও সৌদি আরব থেকে সম্প্রতি থাইল্যান্ডে প্রবেশ করেছেন। তাদের সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনার প্রকোপ কমে আসায় ইতোমধ্যেই লকডাউন শিথিল করেছে থাইল্যান্ড। খুলে দেয়া হয়েছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও পার্ক।চালু হয়েছে রেস্টুরেন্ট, সেলুন, ফুটপাতের বাজারগুলো। মদ বিক্রিতেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে থাই সরকার।আগামী সোমবার থেকে সিনেমা হলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানা গিয়েছে।

থাইল্যান্ড আশাতীত সাফল্য দেখাচ্ছে করোনার ভ্যাকসিন তৈরিতেও।দেশটির ন্যাশনাল ভ্যাকসিন ইনস্টিটিউট,দ্য ডিপার্টমেন্ট অব মেডিক্যাল সায়েন্স এবং চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথ প্রচেষ্টায় একটি ভ্যাকসিন তৈরি করেছেন।প্রথম ধাপে ইঁদুরের দেহে পরীক্ষায় ইতিবাচক ফল আসার পরে এখন বানরের শরীরে করোনাভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়েছে।আগামী সেপ্টেম্বরের মধ্যে এর কার্যকারিতার বিষয়ে একটি 'পরিষ্কার ফল' পাওয়া যাবে বলে জানান গবেষকরা।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়