আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ৩১ মে ২০২০
আপডেট: ১৮:২২, ৩১ মে ২০২০
আপডেট: ১৮:২২, ৩১ মে ২০২০
ঘুরে দাঁড়ালো মার্কিন তেলের উল্টো রথ
এক মাস পর যুক্তরাষ্ট্রের তেলের দাম ঘুরে দাঁড়ালেও ভবিষ্যত নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা।তাঁদের ধারণা,দাম আবারও কমতে পারে।
ভয়াবহ দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের তেলের মূল্য।গত মাসের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুড অয়েলের দাম।মাসভিত্তিক বৃদ্ধির হিসেবে এটি রেকর্ড।এর আগে ১৯৯০ সালের সেপ্টেম্বরে এক মাসে ৪৪ দশমিক ৬২ শতাংশ দাম বেড়েছিল এই তেলের।তবে গত জানুয়ারির তুলনায় দাম এখনো ৪৬ শতাংশ কম।ওই সময় প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৬৫ দশমিক ৬৫ ডলার।
করোনা মহামারির কারণে চলতি বছরের শুরু থেকে সারা বিশ্বে স্থবির হয়ে পড়া অর্থনৈতিক কার্যক্রমের ফলে আশঙ্কাজনকভাবে কমতে থাকে তেলের দাম। এপ্রিলে যুক্তরাষ্ট্রের তেলের দাম কমে ইতিহাসে প্রথমবারের মতো শূন্য ডলারের নিচে নেমে আসে।তেলের চাহিদা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের তেল সংরক্ষণাগারগুলো আর অতিরিক্ত তেলের চাপ নিতে পারছিল না।যার ফলে উৎপাদকেরা তেল কেনার জন্য উল্টো ক্রেতাদের অর্থ দিয়েছেন।উৎপাদকেরা আশঙ্কা করছিলেন,মে মাসে সংরক্ষণাগার একেবারে উপচে পড়বে।এ পরিস্থিতিতে এই তেল নিজেদের কাছ থেকে সরাতে চাইছিলেন তাঁরা।
কেপিএমজির বৈম্বিক এনার্জি বিভাগের প্রধান রেজিনা মেয়র বলেন,পরিসংখ্যান দেখে অবশ্যই মনে করার কারণ নেই যে এটা তেলের সেরা মাস ছিল।এপ্রিলে যে অবস্থায় ছিলাম তার থেকে অবশ্যই ভালো তবে এখনো আগের উৎপাদনে যাওয়ার মতো অবস্থায় আসিনি।
সূত্র:প্রথম আলো
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























