ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৩১ মে ২০২০
আপডেট: ২১:২৮, ৩১ মে ২০২০

ভারতের অস্বস্তি বাড়িয়ে দিলো নেপাল

ভারতের অসন্তোষ বাড়িয়ে দ্বিপক্ষীয় সংঘাতের পথে আরো একধাপ এগিয়ে গেল নেপাল।

রোববার নেপাল নিজেদের জাতীয় সংসদে পেশ করল 'ম্যাপ আপডেট বিল',যাতে কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরার মোট ৩৩৫ বর্গ কিলোমিটার এলাকা নেপালের অংশ বলে চিহ্নিত করা হয়েছে।

দেশের মানচিত্রে পরিবর্তন এনে নতুন এই ম্যাপ নেপালের মন্ত্রিসভায় অনুমোদন হয়েছিল আগেই।এবার জাতীয় সংসদে পেশ করল 'ম্যাপ আপডেট বিল',।এতে বিলটির সংসদে অনুমোদনের পথ প্রশস্ত হলো।

সংসদীয় অনুমোদনের জন্য সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের সমর্থনে পাস হওয়া প্রয়োজন।বিলের বিরোধিতা দেশ ও জাতির বিরোধিতার সামিল হবে বলে বিরোধীরাও এই বিল সমর্থন করবে বলে জানিয়েছে।

গত শনিবার প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস বিল সমর্থনের সিদ্ধান্ত নেয়।ওই সিদ্ধান্তের খবর জানা মাত্র রোববারে বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করা হয়।মনে করা হচ্ছে,নেপালি কংগ্রেসের সমর্থন পেলে সংসদের নিম্ন ও উচ্চকক্ষ কোথাও দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে শাসক দলের অসুবিধা হবে না।ফলে আগামী দশ-বারো দিনের মধ্যেই বিলটি সংসদীয় অনুমোদন পেয়ে যাবে বলে নেপালের শাসক দলের ধারণা।

নেপালের এই সিদ্ধান্ত নিয়ে রোববার সন্ধ্যা পর্যন্ত ভারত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

সূত্র:প্রথম আলো

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়