ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৩১ মে ২০২০
আপডেট: ১৬:২৭, ১ জুন ২০২০

লকডাউন ঘোষণা ছাড়াই করোনা মোকাবেলায় সফল সুইডেন

ইউরোপের দেশ সুইডেনে গত ১৩ মার্চের পর  কোনো করোনা আক্রান্ত রোগী মারা যান নি।

লকডাউন ছাড়াই জনগণের স্বেচ্ছা সামাজিক দূরত্ব বজায় রেখে, হাত ধোয়া এবং মাস্ক পরার নিয়ম মেনে করোনাভাইরাস মোকাবিলায় সুইডেন করোনার সাথে লড়াই করছে।অনেকে ভাইরাস মোকাবিলায় দেশটি বিপজ্জনক কৌশল বেছে নিয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন।

করোনা মোকাবিলায় বিশ্বের অধিকাংশ দেশ যখন লকডাউন আরোপ করে, তখন উল্টো পথে হেঁটে সফল হয়েছে সুইডেন। মহামারির শুরু থেকেই সুইডেনের রাস্তায় হাজারও মানুষের চলাচল, দোকানপাট, রেস্তারাঁ খোলা দেখা যায়।

তবে দেশটির জনগণ নিজ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করছে। ব্যবহার করছে মাস্ক। যদিও এই উন্মুক্ত পদ্ধতির করোনা মোকাবিলা নিয়ে বিশ্বজুড়েই সমালোচনার মুখে পড়েছিলে সুইডেন। তবে দেশটির সরকার শক্তিশালী চিকিৎসা ব্যবস্থার কারণেই এই পদ্ধতিতে করোনা মোকাবিলার পথে হাঁটছে বলে জানায়।

দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪২ জন। মারা গেছেন ৪ হাজার ৩৯৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৯৭১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়