আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ১ জুন ২০২০
বিশ্বে আক্রান্তের দিক থেকে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত
করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। আক্রান্তের দিক থেকে ভারতের পেছনে আছে ফ্রান্স আর সামনে আছে ইতালি।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জন। ফলে দেশটির মোট আক্রান্ত প্রায় ২ লাখের কাছাকাছি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৯৮ জন। আর নতুন ১৯৩ জনসহ দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ৪০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯১ হাজার ৮৫৫ জন।
পঞ্চম ধাপে ভারতে লকডাউন চলছে। এরই মধ্যে করোনা দ্রুত বিস্তার লাভ করছে দেশটিতে।
এমনকি সোমবার থেকে পরিষেবা শুরু করেছে ভারতীয় রেল। প্রায় ২০০টি ট্রেনে আজ প্রায় দেড় লাখ যাত্রী চলাচল করবে।
এদিকে সারাবিশ্বের ৬২ লাখ ৬৭ হাজার ৬৬৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৯১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৪৮ হাজার ২৯৪ জন।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























