ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১ জুন ২০২০

চারটি দেশের ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলবে জাপান

নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেওয়ার চিন্তা করছে জাপান।যেসকল দেশে বর্তমানে করোনা সংক্রমণ একেবারেই কম সেসব দেশের ভ্রমণকারীদের জন্য খুলছে জাপানের দরজা।

বর্তমানে জাপানে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে। সোমবার থেকে রাজধানী টোকিওর সব স্কুল, সিনেমা হল, স্পোর্টস ক্লাব এবং ডিপার্টমেন্টাল স্টোর খুলে দেওয়া হচ্ছে।

জাপানের গণমাধ্যমে জানানো হয়েছে, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভ্রমণকারীদের জাপান ভ্রমণের অনুমতি দেওয়া হবে।

সোমবার সকাল পর্যন্ত জাপানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ হাজার। এর মধ্যে এখন পর্যন্ত মারা গেছে ৯শ জন।

গত ফেব্রুয়ারি থেকে জাপান ভ্রমণে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আনা হয়। করোনার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চার দেশের ভ্রমণকারীদের ব্যবসায়িক কাজে জাপানে প্রবেশের ওপর অনুমতি দেওয়া হবে। তাদের শরীরে করোনা নেগেটিভ থাকলেই তারা জাপানে প্রবেশ করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের দু'বার পরীক্ষা করা হবে। তবে জাপানে প্রবেশের অনুমতি পেলেও তারা যেখানে সেখানে ঘুরতে পারবে না। তাদের চলাফেরায় সীমাবদ্ধতা থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়