আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০৭, ১ জুন ২০২০
কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার বিক্ষোভ ঠেকাতে ৪০ শহরে কারফিউ জারি
ছবি: সংগৃহীত
পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ নাগরিক নির্মমভাবে নিহত হওয়ার পরেই দেশটির জনগণ বিক্ষোভ শুরু করে। সেই বিক্ষোভ ঠেকাতে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি শহরে কারফিউ জারি করেছে দেশটির সরকার।
তবে অনেক জায়গায়ই কারফিউ ভঙ্গ করা হয়েছে। নিউইয়র্ক, শিকাগো, ফিলাডেলপিয়া ও লস এঞ্জেলসে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও মরিচের গুড়ো নিক্ষেপ করেছে।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মেয়র জানান, রবিবার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় সময় রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে।
মেয়রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশব্যাপী বিক্ষোভের পর পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে।
আজও কয়েকটি জায়গায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দাঙ্গা পুলিশও টিয়ারশেল ও ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে পাল্টা জবাব দিয়েছে।
ডেনভারে হাজার হাজার মানুষ মুখে বেঁধে ও পেছনে হাত রেখে ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ স্লোগান দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে।
মানুষ বড় ধরনের প্রতিবাদে অংশ নিয়েছে আটলান্টা, বোস্টন, মিয়ামি ও ওকলাহোমা শহরে। কয়েকটি জায়গায় দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংসতা হয়েছে।
কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে হত্যাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে। ফ্লয়েডকে হত্যার দায়ে একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। যার ফলে সেই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























