ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১ জুন ২০২০

পরিবার নিয়ে করোনা আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

সম্পূর্ণ পরিবার নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল প্যাসিনিয়ান।

ফেসবুকে এক লাইভ ভিডিওতে প্রধানমন্ত্রী নিকোল বলেন, আমার শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি। তবুও আমি পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছি। সেখানেই তিনি বলেন পরিবারসহ তিনি করোনা পজিটিভ।

আর্মেনিয়ার মোট জনসংখ্যা ৩০ লাখ। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০২ জন।

এর মধ্যে মারা গেছে ১৩৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১২০ জন এবং মারা গেছে আরও ৮ জন। ইতোমধ্যেই সেখানে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৪০২ জন।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫ হাজার ৮৬১টি। অপরদিকে ১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়