ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ১ জুন ২০২০

বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬৩ লাখ

নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে হানা দিয়েছে ভাইরাসটি।

মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ। সোমবার (১ জুন)  রাত ১০ টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনু্যায়ী বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১০  হাজার ৫৯৬ জনে গিয়ে দাঁড়িয়েছে।

মোট আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭১৮  জন ।  করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ২৮  লাখ  ৭০  হাজার ৮৭০ জন।          

আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।মোট আক্রান্তের প্রায় সাড়ে ১৮ লাখ মানুষই সেখানের।

তালিকায় তার পরেই আছে ব্রাজিল, রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি। প্রতিবেশী দেশ ভারত ইতোমধ্যে ৭ম স্থানে উঠে এসেছে। ভারতে আক্রান্ত ২ লাখ ছুঁই ছুঁই ।

আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলদেশের অবস্থান বর্তমানে ২১ তম স্থানে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯,৫৩৪ জন। মারা গেছেন ৬৭২ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১০,৫৯৭ জন করোনা আক্রান্ত রোগী। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়