ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ১ জুন ২০২০

চীনা শিক্ষার্থীদের উপর নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র

গত শুক্রবার চীনের স্নাতক পর্যায়ের বিশেষ কিছু শিক্ষার্থী ও গবেষকের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।চীনা সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে এসব চীনা শিক্ষার্থী ও গবেষককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন,চীন এসব শিক্ষার্থীদের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছে।যুক্তরাষ্ট্র মনে করছে,ওই শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি।

তবে বিশ্লেষকরা মনে করছেন,এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে দেশটি প্রচুর অর্থ আয় করে।আর গত কয়েক দশক ধরেই এ বিদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বড় অংশটি আসে চীন থেকে।

বর্তমানে প্রায় তিন লাখ ৭০ হাজার চীনা শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।তবে যারা আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থী,তাদের ওপর ট্রাম্পের এ নিষেধাজ্ঞার ঘোষণা সরাসরি প্রভাব ফেলবে না।

ওদিকে চীন এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে,'এটি উভয় পক্ষের জন্যই ক্ষতিকারক হবে'।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একটি নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন,চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো শব্দ ও পদক্ষেপ গ্রহণ করা হলে বেইজিং পাল্টা আক্রমণে দ্বিধা করবে না।'

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়