ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৭, ২ জুন ২০২০

বাঙ্কারে লুকালেন ট্রাম্প

পুলিশে নির্মমতার শিকার হয়ে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল মার্কিন মুলুক।বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চল্লিশটি শহরে।এমনকি হোয়াইট হাউসের বাইরে ওশত শত লোক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছিল।হোয়াইট হাউসের বাইরে থেকে তারা পাথর ছুঁড়তে থাকে এবং পুলিশের দেয়া প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করে।

একসময় হোয়াইট হাউসের কাছে বিক্ষোভকারীরা একটি ঐতিহাসিক গির্জায় আগুন দেয়।এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক ঘণ্টা হোয়াইট হাউসের কাছে মাটির নিচের একটি বাঙ্কারে লুকিয়ে থাকেন।

সাধারণত বড় কোনো সন্ত্রাসী হামলার সময় হোয়াইট হাউজের পূর্ব উইংয়ের নীচে প্রেসিডেন্ট এবং প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার জন্য এই বাঙ্কার ব্যবহৃত হয়।

নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে পরপর তিন রাত্রি ধরে বাইরে সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে হোয়াইট হাউজের কর্মকর্তা, কর্মচারী এবং প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের অস্থিরতা-উত্তেজনা বিরাজ করছে।

রোববার রাতেও হোয়াইট হাউসের কাছে লাফায়েত স্কোয়ারে পুলিশের সাথে কয়েকশ বিক্ষোভকারীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে যে বিক্ষোভ হয়েছে তাতে নাইন-ইলেভেন হামলার পর প্রথমবারের মত আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একজন রিপাবলিকান সদস্য নাম প্রকাশ না করার শর্তে স্কাই নিউজকে জানিয়েছেন,হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের দৃশ্য মি. ট্রাম্পকে বিচলিত করে দিয়েছে।মি. ট্রাম্পকে তড়িঘড়ি বাঙ্কারে সরিয়ে নেবার জন্য গোয়েন্দা দপ্তর এই আকস্মিক পদক্ষেপ গ্রহণ করে।

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়