আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬, ২ জুন ২০২০
আপডেট: ০৯:২২, ২ জুন ২০২০
আপডেট: ০৯:২২, ২ জুন ২০২০
করোনায় আক্রান্ত দোম ৩২ দিন কোমায় থেকে বেঁচে ফিরলো
শিশুর নাম দোম। বয়স ৫ মাস। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলো ৫৪ দিন। ৩২ দিন কোমায় ছিলো। তার বাঁচার সম্ভাবনা ছিলো একেবারেই ক্ষীণ। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত কোমা থেকে বেঁচে ফিরলো ছোট্ট দোম।
ঘটনাটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে। করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলের ৫ মাস বয়সী শিশু দোম হাসপাতালে ছিল। প্রায় এক মাস কোমায় থাকার পর অবশেষে সুস্থ হয়ে মা-বাবার সঙ্গে বাড়ি ফিরে গেল পাঁচ মাসের দোম।
বাবা ওয়াগনার আন্দ্রাদে বলেছেন,জন্মের কয়েক মাস পরই দোমের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। রিও ডি জেনিরোর প্রো-কার্ডিয়াক হাসপাতালে সে ভর্তি ছিল ৫৪ দিন। এর মধ্যে ৩২ দিন ছিল কোমায়। এ সময় ভেন্টিলেটরও লেগেছে তার। দোমের শ্বাসপ্রশ্বাসে একটু কষ্ট হচ্ছিলো।
চিকিৎসকেরা ভেবেছিলেন, এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ। কিন্তু ওষুধ কাজ করছিলো না এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিলো। তারপর স্ত্রীসহ আরেকটি হাসপাতালে যাওয়ার পর পরীক্ষায় ধরা পড়ে করোনাভাইরাস।
আন্দ্রাদে ও তাঁর স্ত্রী ভিভিয়ানে মন্তেরো বলেছেন, দোমের সুস্থ হওয়াটা ছিল মিরাকল।
আন্দ্রাদে বললেন, ‘প্রথমে আমি স্বস্তি বোধ করলাম এবং তারপর অবর্ণনীয় সুখ ছুঁয়ে গেল মনে। ৫০ দিনের বেশি সময় পর আমরা তাকে বাড়ি নিয়ে যাচ্ছি।’
সূত্র: প্রথম আলো
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























