ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ২ জুন ২০২০

অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক করোনা রোগীর জন্য বিপদজ্জনক

করোনা আক্রান্ত রোগীদের  অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগে মৃত্যু ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তারা জানিয়েছে, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই সংকটে ও পরবর্তীতে অধিক মানুষের মৃত্যু হতে পারে।

সোমবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম বলেন, সাধারণত ব্যাকটেরিয়াজাত সংক্রমণ দমনে যেসব ওষুধ ব্যবহৃত হয় সেসবের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে সক্ষম ব্যাকটেরিয়ার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এর মধ্যে করোনাভাইরাস সংকটে কভিড-১৯ রোগীর চিকিৎসায় অহেতুক অ্যান্টিবায়োটিক প্রয়োগ এই সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

তারা বলছে, করোনা মহামারীতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গেছে। যা শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ার টিকে থাকার হার বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই মহামারির সময় এবং এর পরে রোগ ও মৃত্যুর বোঝা বাড়াবে।

খুব কম রোগীর ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক প্রয়োগের দরকার পরে। কাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে এ ব্যাপারে একটি নির্দেশনাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে।

ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতাকে প্রতিরোধ করা বর্তমান সময়ের অন্যতম জরুরি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ডব্লিউএইচও’র প্রধান তেদ্রোস আধানম ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়