ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২ জুন ২০২০
আপডেট: ১২:৪৩, ২ জুন ২০২০

ঘূর্ণিঝড় ‘নিসর্গ`-আগামীকাল ভারতে আঘাত হানার সম্ভাবনা

আগামীকাল ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে পারে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। এমনটাই জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ ।

তারা জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আগামী ১২ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও এর পরের ১২ ঘণ্টায় শক্তিবৃদ্ধি করে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল বিকেলে ঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটে আঘাত হানতে পারে।

রাজ্য দুটিতে এরই মধ্যে জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি টিম মোতায়েন করা হয়েছে। একেকটি টিমে অন্তত ৪৫ জন করে সদস্য রয়েছেন।

এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান জানিয়েছেন, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতা স্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

এর কিছু দিন আগে ঘূর্ণিঝড় আম্ফানে ভারত-বাংলাদেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকার। তাণ্ডব দেখিয়েছে দুই দেশেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়