নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ২ জুন ২০২০
করোনাকে জয় করল বিশ্বের ২৯ লাখের বেশি মানুষ
সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এরই মধ্যে প্রায় ৬৪ লাখের মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
তবে মঙ্গলবার (২ জুন ) দুপুর ৩ টায় ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনু্যায়ী এদের মধ্যে সুস্থ হয়ে উঠছেন অনেকেই। এখন পর্যন্ত বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৯৫৩ জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছেন।
বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে আঘাত হেনেছে নভেল করোনাভাইরাস। ফলে বিশ্বের ৬৩ লাখ ৬৪ হাজার ৯৯ জন আক্রান্তের তালিকায় এসেছেন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৭৯০ জন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস। ভাইরাসটি খুব তাড়াতাড়ি সংক্রমিত হয়। বিশ্বের প্রায় শক্তিশালী দেশকে এই ভাইরাস আক্রান্ত করেছে।
অনেক দেশই পেরেছে করোনাকে নিয়ন্ত্রণ করতে। যার ফলে করোনার জন্য দেওয়া লকডাউন অনেক দেশই শিথিল করেছে। তবে সবাইকে এখনো স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহবান জানানো হচ্ছে। কেননা সচেতনতাই পারে আপনাকে করোনা সংক্রমণ থেকে বাঁচাতে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























