নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ২ জুন ২০২০
দেশে আক্রান্ত ছাড়াল ৫২ হাজার
নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত ব্যক্তি নিয়ে আক্রান্ত ছাড়িয়ে গেল ৫২ হাজার।
দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত ৮ মার্চ। শনাক্তের ১৩ তম সপ্তাহ চলছে। এরই মধ্যে আক্রান্ত অর্ধলক্ষ ছাড়াল।
মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১২,৭০৪ টি নমুনা পরীক্ষা করে একদিনে সর্বোচ্চ ২৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর সাথে মারা গেছেন দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫২৩ জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫২,৪৪৫ জন, মোট মৃত্যু ৭০৯ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১১,১২০ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, চারজন নারী। ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, সিলেটে চারজন, বরিশালে তিনজন, রাজশাহীতে দুজন, রংপুর দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ২৮ জনের। বাসায় মৃত্যু হয়েছে ৯ জনের।
দেশে খুব দ্রুত গতিতে করোনা বিস্তার লাভ করছে। ৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা জেলার বাসিন্দারা। মোট আক্রান্তের ১৬,৯৯২ জনই সেখানের। তার পরেই আছে চট্টগ্রাম। চট্টগ্রামের ২২২৮ জন রোগী শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। নারায়ণগঞ্জের ২০৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা সংক্রমণ রোধে প্রথম থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহবান জানানো হচ্ছে। এরই মধ্যে দেশে সীমিত পরিসরে দোকানপাঠ খোলার পাশাপাশি গণপরিবহন চালু করা হয়েছে। এতে বিশেষজ্ঞরা বলছেন করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























