আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ২ জুন ২০২০
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লাখ
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। সাথে মারা যাওয়া ব্যক্তির সংখ্যাও সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে।
দ্য হিন্দুর লাইভ আপডেট থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১৭১ জনকে আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত দাঁড়াল ২ লাখ ১০৪৩ জনে। দেশটিতে মারা গেছেন মোট ৫ হাজার ৬২৭ জন। তবে ৯৬,৫৩৪ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
আক্রান্তের দিকে রাজ্যগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। মহারাষ্ট্রে এখন পর্যন্ত সাড়ে ৬৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ২৮৬ জন।
দিল্লিতে করোনা সংক্রমিত হয়েছে ২০ হাজারের বেশি মানুষের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৪৭০ জনেরও বেশি। গুজরাটে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজারের বেশি যার মধ্যে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের।
এদিকে গতকাল থেকে দেশটিতে পঞ্চম দফা লকডাউন শুরু হয়েছে। । তবে অর্থনীতিকে চাঙ্গা করতে আনলক ওয়ান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ঝুঁকিপূর্ণ ও আক্রান্ত জোন বাদে অন্যত্র ধাপে ধাপে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























