ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৩ জুন ২০২০
আপডেট: ০০:২৬, ৩ জুন ২০২০

এই বছরের হজযাত্রা বাতিল ঘোষণা করেছে ইন্দোনেশিয়া

এই বছরের হজযাত্রা বাতিল ঘোষণা করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া । মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মুসলিম সৌদি আরবে হজ করতে যায়। তবে দেশটির একজন নাগরিক সারা জীবনে হয়তো একবারই হজ করতে যাওয়ার সুযোগ পান। কোটা পদ্ধতির কারণে সেখানে গড়ে প্রত্যেক নাগরিককে ২০ বছর অপেক্ষা করতে হয়।

এই বছর ইন্দোনেশিয়ার হজযাত্রীদের জন্য কোটা বরাদ্দ করা হয় দুই লাখ ২১ হাজার জনের। ইতোমধ্যে এর ৯০ শতাংশই নিবন্ধন সম্পন্ন করে ফেলেছেন।

ছয় বছর অপেক্ষার পর এবার হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন টেলিযোগাযোগ কোম্পানির কর্মকর্তা দেওয়ি। নিবন্ধনও করে ফেলেছিলেন তিনি। তবে হজযাত্রা বাতিল হয়ে যাওয়ার খবরে স্বস্তি পাওয়ার কথা বলেন তিনি। বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হলে আমি মেনে নেবো। সর্বোপরি আমি বিশ্বাস করি, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই  হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়