বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ৩ জুন ২০২০
সিভিয়ার সাইক্লোনে পরিণত হল ‘নিসর্গ’, তাণ্ডব চালাবে ৬ ঘণ্টা
ফাইল ফটো
আজ বিকেলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। এরইমধ্যে এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে নিসর্গ। উপকূলে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১২০ কিলোমিটার।
এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দাদার, মাতুঙ্গা, সায়ান, ওয়াডালা, পারেল এলাকায়। উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে মহারাষ্ট্র ও গুজরাটে। খবর নিউজ আঠারো’র
ঘূর্ণিঝড় নিসর্গের জেরে দুর্যোগের কবলে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাট৷ ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরী মুম্বাইতে। মুম্বাইয়ের পাশাপাশি থানে, পলঘর ও রাইগাডেও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























