আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ৩ জুন ২০২০
আপডেট: ১৩:২৬, ৩ জুন ২০২০
আপডেট: ১৩:২৬, ৩ জুন ২০২০
আসামে ভারী বর্ষণে ভূমিধসে ২০ জনের প্রাণহানি
ভারতের উত্তর আসামের বরাক উপত্যকার তিনটি জেলায় টানা ভারী বর্ষণে ভূমিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। সাথে ৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা করিমগঞ্জ জেলার কালিগঞ্জ এলাকায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনই এক পরিবারের।
মঙ্গলবার ভোরে ৫ টার দিকে দ্বিতীয় ভূমিধস ঘটে। সেই ঘটনায় কাছার জেলার জয়পুর থানাধীন কলাপুর গ্রামে তিন নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে ।
তৃতীয় ভূমিধসের ঘটনা ঘটে হাইলাকান্দি জেলার ভত্তবাজার গ্রামে। সেখানে ভূমি ধসে নিহত মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে চার শিশুসহ একই পরিবারের সদস্য ছয়জন।
দক্ষিণ আসামের বরাক উপত্যকায় গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে। ফলে মাটি আলগা হয়ে ধস হচ্ছে। দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























