ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৩ জুন ২০২০

ব্রাজিলে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু

করোনাভাইরাসে নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

দেশটিতে প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় একদিনে সর্বোচ্চ ১ হাজার ২৬২ জন মারা গেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে ২৮ হাজার ৯৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

ফলে দেশটিতে বর্তমানে করোনায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনে। মারা গেছেন  এ পর্যন্ত মোট ৩১ হাজার ১৯৯ জন। সেখানে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৫৩ হাজার ৫৭০ জন।

করোনা নিয়ন্ত্রণে বরাবরই লকডাউন ও কড়া নিষেধাজ্ঞার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। এরই মধ্যে  সবাইকে কাজে যোগ দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও পিছিয়ে যাননি এ নেতা।

বেশ কিছু রাজ্য ও শহরে পরামর্শ না মেনে লকডাউন দেয়ায় উল্টো প্রেসিডেন্টের ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বোলসোনারের সঙ্গে মতানৈক্যের কারণে একমাসের মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির দুই স্বাস্থ্যমন্ত্রী।

অন্যান্য দেশের তুলনায় ব্রাজিলে অনেক পরেই সংক্রমণ শুরু হয়েছিল। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও জনগণের অসচেতনতায় মাত্র মাস দুয়েকের মধ্যেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ হয়ে উঠেছে তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়