আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ৩ জুন ২০২০
আন্দোলনকারীদের থামাতে হাঁটু গেড়ে বসে পড়েন ৬০ পুলিশ
যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ গত ২৫ মে গলায় হাঁটুচেপে হত্যা করেন। তারপর থেকেই দেশটিতে শুরু হয় আন্দোলন।
চলমান এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে অধিকাংশ অঙ্গরাজ্যের পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে একটি ব্যতিক্রম ঘটনা ঘটল সেখানে।
আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে।কিন্তু তারা থামে নি।
তাই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে আমেরিকার নর্থ ক্যারোলিনার ৬০ পুলিশ সদস্য হাঁটুগেড়ে বসে পড়েন। অপরাধ একজনের, অনুতাপ সবার এটা বোঝাতেই তারা এমন করেন। একটি ভিডিওতে এভাবে ৩০ সেকেন্ড থাকতে দেখা যায় তাদের।
ক্যারোলিনা পুলিশের পক্ষ থেকে পরে টুইটে জানানো হয়, ‘ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে, আমাদের জাতীয় সমতা আর ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।’
মিমামো মনিকা নামের এক আন্দোলনকারী ফেইসবুকে লিখেছেন, ‘পেছনে যেতে বললে আন্দোলনকারীরা প্রথমে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ করে পুলিশেরা হাঁটুগেড়ে বসে পড়েন।’
‘এই দৃশ্য দেখে নারী-পুরুষ সবাই কাঁদতে শুরু করেন। অনেক পুলিশ কাঁদতে কাঁদতে আন্দোলনকারীদের জড়িয়ে ধরেন।’
তিনি লিখেছেন, ‘এই দৃশ্য ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























