বিশ্ব ডেস্ক
মানুষকে `বিশ্বাস` করার ভুলেই প্রাণ গেল অন্তঃসত্ত্বা হাতির
ছবি: সংগৃহীত
মানুষকে 'বিশ্বাস' করা কাল হয়ে গেল এক অন্তঃসত্ত্বা হাতির জন্য। বুধবার ভারতের কেরালায় ক্ষুধার্ত অন্তঃসত্ত্বা এক হাতিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
হাতিটিকে দেখে আনারস খেতে দিয়েছিল স্থানীয়রা। হাতিটি আনারস খাওয়ার পরেই ঘটে বিপত্তি। পেটের মধ্যে গিয়ে বাজি ফাটতে শুরু করলে সে হকচকিয়ে যায়। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে সারাগ্রাম ছুটে বেড়ায়। সেই অবস্থাতেও সে কোনো বাড়ি বা গাছ ভাঙচুর করেনি।
তারপর অন্তঃসত্ত্বা হাতিটি যখন বুঝতে পারে সে আর তার গর্ভস্থ সন্তানও বাঁচবে না তখন ভেলিয়ার নদীতে নেমে যায় পানি খেতে। পরে নদীর মাঝে দাঁড়িয়ে নীরবে মৃত্যুবরণ করে।
স্থানীয় ফরেস্ট অফিসার জানান, তারা উদ্ধারকর্মীদের নিয়ে হাতিটিকে সাহায্য করতে নামলেও হাতিটি আর মানুষের কাছে আসার ভুল দ্বিতীয়বার করেনি। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। সবাইকে স্তম্ভিত করে দাঁড়িয়ে দাঁড়িয়েই মারা যায় সে।
টাইমস অফ ইন্ডিয়া’র একটি প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর কেরলের মালাপ্পুরমের এক বন বিভাগের কর্মকর্তা মোহন কৃষ্ণন সোশ্যাল মিডিয়ায় এই হত্যাকাণ্ডের বিশদ বিবরণ দেয়ার পরে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। তার পোস্ট থেকে জানা যায়, হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে কাছের গ্রামে উপস্থিত হয় খাবারের সন্ধানে।
ফেসবুকে ওই কর্মকর্তা লেখেন, ও সবাইকে বিশ্বাস করেছিল। আনারসটি খাওয়ার পরে যখন তার মুখের মধ্যে সেটিতে বিস্ফোরণ হল ও নিশ্চয়ই শিউরে উঠেছিল। নিজেকে নিয়ে ভেবে নয়, বরং ওর শরীরে বেড়ে ওঠা প্রাণ, যে আরও ১৮ থেকে ২০ মাস পরে ভূমিষ্ঠ হত তাকে নিয়ে।
বিস্ফোরণটি এত ব্যাপক ছিল যে, হাতিটির জিভ ও মুখ ভয়ঙ্কর ভাবে চোটপ্রাপ্ত হয়। হাতিটি যন্ত্রণা ও খিদেয় হাতিটি গ্রামের পথে ছুটতে থাকে। কিন্তু এই চরম অস্বস্তির মধ্যেও সে কোনো বাড়ি ভাঙেনি। কাউকে আক্রমণও করেনি।
তাকে পানি থেকে উদ্ধার করতে আরও দুই হাতিকে পাঠায় বন দফতর। কিন্তু নিজের অবস্থান থেকে নড়েনি হাতিটি। এরপর ২৭ মে বিকেল চারটায় সে মারা যায়। পরে জঙ্গলের মধ্যে কবর দেয়া হয় তাকে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত























