আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬, ৪ জুন ২০২০
যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে এসেছেন হলিউড তারকারাও
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের নির্যাতনে মারা যান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড। আফ্রো-আমেরিকান এই ব্যক্তির মৃত্যুতে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের মিনেসোটা, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসিসহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান সব শহরের পথে নেমেছেন লাখ লাখ মানুষ। তাঁদের দলে ভিড়েছেন অস্কার ও গ্র্যামিজয়ী মার্কিন তারকারাও।
বিক্ষোভকারীদের সাথে রাস্তায় নেমে এসেছেন অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স,নিক ক্যানন,গায়িকা আরিয়ানা গ্রান্ডে,গায়িকা কেহলানি,অভিনেতা কেনড্রিক স্যাম্পসন এবং অভিনেত্রী টেসা থম্পসনসহ অনেকেই।
অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স বলেছেন, ‘আমরা অবস্থান নিতে ভয় পাই না, আমরা কোনো কিছুর তোয়াক্কা করি না।’ সান ফ্রান্সিসকোর পথে পথে শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা যখন মৃত ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করছিলেন, ‘আমি শ্বাস নিতে পারছি না’, সেই দলে ছিলেন ফক্সও। তারকাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘হলিউডের বন্ধুরা, চলে এসো। এটা ঘরে বসে থাকার সময় নয়, এটা টুইট বা খুদেবার্তা পাঠানোর সময় নয়।’
বিক্ষুব্ধ মানুষের দলে ফ্লয়েডের ছবি হাতে ছিলেন মার্কিন অভিনেতা নিক ক্যানন, প্রতিবাদী বার্তা হাতে গায়িকা আরিয়ানা গ্রান্ডে। অভিনেত্রী টেসা থম্পসনকে চিৎকার করতে দেখা গেছে ‘আমেরিকা আমাদের’ বলে। ‘দ্য ইনসিকিউর’ ছবির অভিনেতা কেনড্রিক স্যাম্পসন জানিয়েছেন, বিক্ষোভে গিয়ে সাতবার রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন তিনি, লাঠিপেটা খেয়েছেন তাঁর বন্ধু।
গায়িকা কেহলানিকে দেখা গেছে প্ল্যাকার্ড হাতে, তাতে লেখা ‘আমাদের অস্তিত্বকে শ্রদ্ধা করো, নয়তো রুখে দেব।’
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়























