আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ৪ জুন ২০২০
চীনকে পেছনে ফেলে তালিকার ১৭তম স্থানে পাকিস্তান
নভেল করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে এবার চীনকে ছাড়িয়ে গেল পাকিস্তান। দেশটিতে নতুন করে ৪ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬৪ জনে।
অন্যদিকে চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২। চীন থেকে করোনার উৎপত্তি হলেও বর্তমানে বিশ্বের ২১৩টি দেশ এবং অঞ্চলকে ক্ষতিগ্রস্থ করছে এই ভাইরাসটি। আক্রান্ত এবং মৃতের তালিকায় বর্তমানে পাকিস্তান ১৭তম স্থানে অবস্থান করছে।
চীনের চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি হলেও পাকিস্তানে মৃত্যুর সংখ্যা কম। পাকিস্তানে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৭৭০ জন। অপরদিকে, চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন।
করোনা সংক্রমণের মধ্যেই পাকিস্তানে চলতি মাসের শুরু থেকেই লকডাউন তুলে নিয়েছে দেশটির সরকার। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দিয়েছেন যে, চলতি সপ্তাতেই তার সরকার অভ্যন্তরীন পর্যটন খুলে দেওয়ার জন্য কাজ করছে। এখন পর্যন্ত দেশটিতে সব হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।
পাকিস্তানে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ১২৮ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৫৩ হাজার ৩৬৬ এবং ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















