প্রকাশিত: ১৫:১২, ৪ জুন ২০২০
করোনায় আক্রান্ত ছিলেন জর্জ ফ্লয়েড
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে হত্যাকাণ্ডের শিকার কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড করোনায় আক্রান্ত ছিলেন। তার ময়নাতদন্তে এমনটাই প্রকাশ পেয়েছে।
ইউএসএ নিউজ জানায়, বুধবার জর্জ ফ্লয়েডের ময়নাতদন্তের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে হেনেপিন কাউন্টি হাসপাতাল। পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্ত করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
২০ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশের অমানবিক আচরণে মৃত্যু হওয়ার আগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন আফ্রিকান-আমেরিকান এই যুবক।
ময়নাতদন্তকারী অ্যান্ড্রু বাকের বলেন, ৩ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন জর্জ ফ্লয়েড। তবে তার শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ ছিল না। করোনা আক্রান্ত হলেও ফ্লয়েডের ফুসফুস ভালো ছিল। যদিও তার হার্টে কিছুটা সমস্যা ছিল।
এর আগে সোমবার তার পরিবারের পক্ষ থেকে করা ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধের কারণে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের।
এমনকি ঘাড়ের উপর হাঁটু চেপে রাখার কারণে তার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ময়নাতদন্তে তার মৃত্যুকে 'হত্যাকাণ্ড' হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৫ মে মিনেসোটার মিনেপোলিসে কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে হত্যা করে।
এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ, এমনকি অস্ট্রেলিয়াতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এদিকে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনের বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে। তাকে আরও কঠোর সাজার মুখোমুখি করার পদক্ষেপ নিয়েছে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল।
ঘটনার সময় উপস্থিত থাকা এবং পরবর্তীতে বরখাস্ত হওয়া তিন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনি অভিযোগ গঠন করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















