আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ৪ জুন ২০২০
গর্ভবতী হাতিটির মৃত্যু একটি অনিচ্ছাকৃত ঘটনা ছিল
বনবিভাগের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এক নতুন তথ্য। জানা গেছে, কেরালায় বাজি ভরা আনারস খেয়ে যে গর্ভবতী হাতিটির মৃত্যু হয়েছে সেটি অনিচ্ছাকৃত ঘটনা ছিল ।
ভারতীয় বনবিভাগের এক কর্মকর্তা ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে জানিয়েছেন, ‘কেউ-ই হাতিকে আনারস খাওয়াতে যাবে না। হাতটি অবশ্যই এটি কোথাও পড়ে থাকতে দেখে খেয়েছে।’
সেই কর্মকর্তা দাবি করেছেন, বাজি ভরা আনারস বন্য শূকর ঘায়েল করার ফাঁদ হিসেবে সেখানে ব্যবহার করা হয়। তিনি আরোও বলেন, ‘যেসব এলাকায় বন্যপ্রাণী সম্পদের ক্ষতি করে, সেখানকার কিছু মানুষ এমন উন্মত্ত কাজ করে থাকে।’
এক বনকর্মীর পোস্টের পর প্রকাশ্যে আসে সেই গর্ভবতী হাতির এই নির্মম মৃত্যুর খবর। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোকের ছায়া নামে। সেই শোক ছুঁয়ে যায় বাংলাদেশিদেরও।
কেরালার যে অঞ্চলে ঘটনাটি ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দা নিরমল বলেছেন, ‘আমাদের অঞ্চলে এভাবে শুকর প্রতিহত করা হয়। না হলে ওরা ফসল ধ্বংস করে দেয়।’
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানান এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারও। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এমনকি কয়েকজনের বিরুদ্ধে মামলাও করা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয় নি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















