ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ৪ জুন ২০২০

বিশ্বের কনিষ্ঠতম করোনাজয়ী শিশুটি আর নেই

বিশ্বের কনিষ্ঠতম করোনাজয়ী শিশুটি মারা গেছে। করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায়ও ফিরেছিল সে। কিন্তু বাসায় ফেরার পরেই অসুস্থ হয়ে পড়ে ছোট্ট এই করোনাজয়ী।

বুধবার ফিলিপাইনের সেই শিশু বেবি কোবে মারা গেছে। তার চাচি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৫ এপ্রিল কোবে যখন করোনায় আক্রান্ত হয় তখন তার বয়স ছিল মাত্র ৫ দিন। ২৩ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকরা তাকে বাসায় পাঠিয়ে দেন। 

ফিলিপাইনের সংবাদমাধ্যম র‌্যাপলার বলছে, শিশুটিকে আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতাল থেকে ফেরার মাত্র তিন দিন পর আবারও অসুস্থ হয়ে পড়ে কোবে। হালকা জ্বর এবং পেটের সমস্যা দেখা দেয় তার।

বিশ্বের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা করোনাভাইরাসে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগতে থাকা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বলে মহামারির শুরু থেকেই সতর্ক করে আসছেন।

শিশুটি আবার করোনা আক্রান্ত হয়েছিল কি না তা জানা যায়নি। চিকিৎসকরা শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়