আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:১২, ৫ জুন ২০২০
আপডেট: ০০:১৪, ৫ জুন ২০২০
আপডেট: ০০:১৪, ৫ জুন ২০২০
ভাড়া না বাড়িয়েই পশ্চিমবঙ্গে বাস চলাচল শুরু
এক সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে যাত্রী এবং ভাড়া নিয়ে বাস ও মিনিবাস মালিক সমিতির সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বেসরকারি বাস ও মিনিবাস চলাচল। তবে পুরোনো ভাড়াতেই সেখানে চলছে বাস।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথমে ঘোষণা দিয়েছিল, একটি বাসে ২০ জন যাত্রী নেওয়া যাবে এবং আপাতত ভাড়াও বাড়াতে পারবে না। বাস ও মিনিবাস মালিক সমিতি লোকসানের কারণে তা মেনে নেয়নি। সরকারি বাস সপ্তাহখানেক আগে থেকেই রাস্তায় পুরোনো ভাড়া নিয়ে এবং যাত্রীসংখ্যা ২০ জন নির্ধারণ করে বাস সেবা শুরু করে ।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, যে বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে। ভাড়া বাড়ানো যাবে না। এতেও রাজি হয়নি বেসরকারি বাস ও মিনিবাস মালিকেরা।
রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বাস মালিক সমিতির বিভিন্ন সংগঠন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিশেন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস এসেসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন । পরিবহনমন্ত্রী আশ্বাস দেন, ভাড়া বাড়ানোর লক্ষ্যে রেগুলেটরি কমিটি হবে। বাস মিনিবাসের চালক ও চালকের সহযোগীদের স্বাস্থ্য বীমাসহ অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হবে। এরপর বাস ও মিনিবাস মালিক সমিতি পুরনো ভাড়ায় আজ থেকে কলকাতা মহানগরীসহ রাজ্যের বিভিন্ন জেলায় বাস চালাতে রাজি হয়।
পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫০৮ জন। মৃতের সংখ্যা ৩৪৫ জন। ভারতের এই রাজ্যে করোনায় মৃত্যুর হার ৫ দশমিক ৩০ শতাংশ।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















