আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ৫ জুন ২০২০
নিউইয়র্কে মৃত্যুবিহীন একটি দিন
প্রথমবারের মতো নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো প্রানহানি ঘটেনি। গত মার্চের পর সেখানে করোনায় আক্রান্ত এবং মৃত্যু খুব দ্রুত গতিতে বেড়েই চলেছে।
এরই মধ্যে আগামী সপ্তাহ থেকেই সবকিছু পুনরায় খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক সিটি। আর এমন খবর অনেকটাই স্বস্তি দিল সেখানকার মানুষজনকে।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গল এবং বুধবারের মধ্যে ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে একজনও মারা যায়নি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটা একটি মাইলফলক হিসেবেই মনে করা হচ্ছে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৯ আলখ ২৪ হাজার ১৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ১ আলখ ১০ হাজার ১৭৯ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ১২ হাজার ২৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮৯৯। এর মধ্যে মারা গেছে ৩০ হাজার ২৮১ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















